| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল বার্সেলোনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ০৯:৩৩:০১
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল বার্সেলোনা

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও আসে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের পা থেকে। তবে সেটি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জালে নয়, নিজেদের জালেই।

বৃহস্পতিবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচে গোলের জন্য একের পর এক শট নিলেও কোনো শটই লক্ষ্যে রাখতে পারেননি তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এ জয়ে কোপা দেল রের ফাইনালের পথে এখন এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত হয় স্বাগতিকদের। কিছু সময় পর দুপক্ষের মধ্যে কিছুটা উত্তেজেনা ছড়িয়ে পড়ে। হলুদকার্ডও দেখেন ভিনিসিয়ুস।

তবে রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খায় ম্যাচের ২৬ মিনিটে। অনেকটা নিজেদের ভুলেই গোল খেয়ে বসে তারা। বার্সার গোলের প্রচেষ্টা থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সেলোনা। শেষ পর্যন্ত ওই গোল পরিশোধ না করতে পারলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...