সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে সর্বশেষ যা বললেন পাপন
এমনকি এই তুই ক্রিকেটারের মধ্যে কথা বলাও নাকি বন্ধ ছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির এমন মন্তব্যের পর থেকেই দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত।
বিষয়টি কতটা সত্য তা নিয়েও অনেকটা সন্দিহান। তার মূল কারন হচ্ছে গত পহেলা মার্চ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর এই ম্যাচে উইকেট উদযাপন করতে দেখা গেছে সাকিব আল হাসান এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এর মধ্যে।
শুধু তাই নয় এমনি ম্যাচের মধ্যে বিভিন্ন পর্যায়ে দুজনকে বিভিন্ন পরামর্শ করতেও দেখা গেছে। প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারের পর দলকে উৎসাহ দিতে বৃহস্পতিবার টিম হোটেলে গিয়েছিলেন পাপন।
সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছেন সাংবাদিকরাই। যদিও সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্ব থাকলেও তা যদি দলে প্রভাব না ফেলে তাহলে কোনো সমস্যা নেই বলে মনে করেন পাপন।
বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ইংল্যান্ড সিরিজ নিয়ে। এই সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন কোচ চান্দিকা হাথুরুসিংহে। এরপর কোচ এবং দুই সিনিয়র ক্রিকেটার সাকিব-তামিমকে নিয়ে বৈঠকে বসেছিলেন পাপন। সেখানে তারা কথা বলেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, 'আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন সিক্রেট। আমি তো বলিনি, আপনারা বলছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমনভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সব সময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সাথে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।'
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে তামিমকে। এমনকি প্রধান কোচ হাথুরুসিংহেকেও এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তিনি এড়িয়ে গেছেন। পাপন মনে করেন এই বিষয়ে আলোচনা-সমালোচনা এখনই বন্ধ হওয়া উচিত।
তিনি বলেন, 'এই বিষয়টা এখানেই শেষ করে দেয়া উচিৎ। এটাকে ঘোলাটে করে জোর করব ঝামেলা করার দরকার নাই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি.. ধরেন একটা কথা বলা আমার ঠিক হয় নাই, বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক না হয় তাহলেই তো ভাল। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
