| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ জয়ী মেসিকে আকাশ ছোয়া অর্থের প্রস্তাব দেবে সৌদির ক্লাব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ২০:০০:৪৮
বিশ্বকাপ জয়ী মেসিকে আকাশ ছোয়া অর্থের প্রস্তাব দেবে সৌদির ক্লাব

ত্যবে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মহাতারকার সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানোর চেষ্টা করলেও যদি কিন্তুতে আটকে আছে মেসির ভবিষ্যৎ। এর কারনে আগামী জুনে ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষে মেসির গন্তব্য হতে পারে নতুন কোনো ক্লাবে।

মেসির এই প্রসঙ্গে ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, "প্যারিসে আর থাকতে চাইছেন না লিওনেল মেসি। কারণ পিএসজির পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা পছন্দ হয়নি আর্জেন্টাইন মহাতারকার। তাই প্রথম দফায় দুই পক্ষের আলোচনাও ভেস্তে গেছে। ফলে পিএসজিতে মেসির ভবিষ্যৎ যতই অনিশ্চিত হচ্ছে, বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াতে ততই তৎপর হয়ে উঠছে অন্য ক্লাবগুলো"

তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির পিএসজি পরবর্তী ক্লাবের তালিকায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির নাম। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের মালিকানাধীন এই ক্লাবে যাওয়ার গুঞ্জনই বেশি চলছে। এই তালিকায় রয়েছে মেসির পুরনো ক্লাব বার্সেলোনাও। এছাড়া এই তালিকায় সৌদি আরবের কয়েকটি ক্লাবের নামও সামনে উঠে এসেছে।

স্প্যানিশ গণমাধ্যম 'মার্কা' সাংবাদিক হুয়ান ফন্তেসের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টাইন মহাতারকাকে দলে ভেড়াতে আকর্ষণীয় একটি প্যাকেজ প্রস্তুত করছে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ। এজন্য মেসিকে প্রতি মৌসুমে ৯৪ মিলিয়ন ডলারের একটা প্রস্তাব দেবে ক্লাবটি। এজন্য নাকি অনানুষ্ঠানিকভাবে যোগাযোগও শুরু করে দিয়েছে জেদ্দার ক্লাবটি।

সৌদি আরবের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আল ইত্তিহাদ ২০০৮-০৯ মৌসুমে প্রথমবারের মতো দেশটির প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দেশটির প্রধান দুটি ক্লাব আল হিলাল ও আল নাসর টানা আধিপত্য ধরে রেখেছে। তাই শিরোপা পুনরুদ্ধার করতে মেসিকে দলে টানতে চায় আল ইত্তিহাদ।

এদিকে সৌদি প্রো লিগে আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআরসেভেনকে দলে ভেড়ানোয় তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আল হিলালও লিওনেল মেসিকে দলে টানতে চায়। যদিও ক্লাবটির তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...