| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে সকিবদের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ১৪:১৩:০৬
ইংল্যান্ডের বিরুদ্ধে সকিবদের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

সুদীর্ঘ আট বছর পর এক ব্যাটারকে জাতীয় দলে ফেরাল বাংলাদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ জনের দলে রাখা হয়েছে রনি তালুকদারকে। দেশের হয়ে তিনি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন ২০১৫ সালের ৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

অবশেষে রনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন । প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুবাদে আট বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩২ বছরের ব্যাটার।

রনির বাংলাদেশের হয়ে এক দিনের ম্যাচ বা টেস্ট ক্রিকেট খেলার সুযোগ হয়নি। টি-টোয়েন্টি ম্যাচ খেলিয়েই তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মিরপুরের সেই ম্যাচে তিনি ২২ বলে ২১ রান করেছিলেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তাঁর ১০ হাজারের বেশি রান থাকলেও এক দিনের বা টেস্ট ক্রিকেটের জন্য কখনও বিবেচনা করা হয়নি রনির নাম। বিপিএলে রনি রংপুর রাইডার্সের হয়ে ১৩টি ম্যাচে ৩৫.৪১ গড়ে ৪২৫ রান করেছেন। তিনটি অর্ধশতরান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৯.১৭।

সাকিব আল হাসানকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব প্রদান হয়েছে। ১৫ জনের দলে রনি ছাড়াও নতুন তিন ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন বাংলাদেশের নির্বাচকরা। তাঁরা হলেন ব্যাটার তৌহিদ হৃদয়, জোরে বোলার রেজাউর রহমান রাজা এবং বাঁহাতি স্পিনার তনবীর ইসলাম।

তনবীর বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১২টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বিপিএলের পারফরম্যান্সকে। দু’দেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ মার্চ চট্টগ্রামে। ১২ মার্চ দ্বিতীয় ম্যাচ মিরপুরে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১৫ মার্চ মিরপুরে। সেই ম্যাচের জন্য পরে দল নির্বাচন করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...