| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বেরিয়ে এলো আসল রহস্যঃ যার কারনে তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটিংদের এমন বাজে হাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ১১:০০:০৭
বেরিয়ে এলো আসল রহস্যঃ যার কারনে তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটিংদের এমন বাজে হাল

কিন্তু কেন এত বাজে ভাবে খেললেন ভারতীয় ব্যাটাররা? কন আত দ্রুত আউট হয়ে ঘরে ফিরলেন তারা। তার একটা বড় কারণ ইনদওরের পিচ। তৃতীয় ওভার থেকে বল ঘুরেছে সেখানে। তার ফায়দা তুলেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। কেন এ রকম ঘূর্ণি উইকেট তৈরি হল? তার জন্য দায়ী রাহুল দ্রাবিড় নিজেই। ভারতীয় কোচের কারণেই ব্যাটিংয়ের এত খারাপ হাল।

গত মাসে ২৬ ফেব্রুয়ারি ইনদওরে পৌঁছে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সোজা চলে যান যে কাহেন খেলা চলছে সেই মাঠে। তার পর থেকে পিচের নজরদারি করেছেন তিনি। হোলকার স্টেডিয়ামের এক আধিকারিক জানিয়েছেন, দ্রাবিড়কে তিনটি পিচ দেখানো হয়েছিল। তিনি নিজের পছন্দের পিচ বেছে নিয়েছেন।

ওই আধিকারিক বলেছেন, ‘‘মাঠে তিনটি পিচ দেখানো হয়েছিল দ্রাবিড়কে। একটি পিচ পুরো পাটা। ব্যাটারদের স্বর্গ ছিল সেই পিচ। তার পাশের পিচ ছিল অনেকটা নাগপুরের মতো। পিচের কোনও কোনও জায়গা শুকনো ছিল। তৃতীয় পিচটা ছিল পুরো শুকনো। দ্রাবিড় সেই পিচ বেছে নিয়েছিলেন।’’

সেখানেই থেমে থাকেননি দ্রাবিড়। তিনি দাঁড়িয়ে থেকে পিচে রোলার চালিয়েছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক। তাঁর কথায়, ‘‘দ্রাবিড় পিচে জল দিতে নিষেধ করেছিলেন। শুধু রোলার চালাতে বলেছিলেন। দ্রাবিড়ের কথা মতো সব করা হয়েছিল। ঘাস ছেঁটে ফেলা হয়েছিল।’’

রোলার চালানোর পরে ঢেকে রাখা হয়েছিল হোলকার স্টেডিয়ামের সেই পিচ। তার ফলে পিচ আরও শুকিয়ে গিয়েছে। ম্যাচের দিন সকালে যখন পিচের ঢাকা খোলা হয় তখন দেখা যায় তার রং বদলে গিয়েছে। র‌্যাঙ্ক টার্নারে পরিণত হয়েছে পিচ। তার ফলে তৃতীয় ওভার থেকেই পিচ ভাঙতে শুরু করেছে। তার ফায়দা তুলেছেন অসি স্পিনাররা।

চলতি সিরিজ়ে প্রথম টেস্ট থেকেই পিচ নিয়ে বিতর্ক চলছে। নাগপুরে প্রথম টেস্টের আগে পিচ নিয়ে অভিযোগ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। দিল্লিতে দ্বিতীয় টেস্টেও দেখা গিয়েছে ঘূর্ণি পিচ। দু’টি টেস্টই আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। আইসিসি পিচ দু’টিকে ‘অ্যাভারেজ’ অর্থাৎ সাধারণ মানের বলেছে। তার পরেও ইনদওরে সেই ঘূর্ণি পিচ তৈরি করলেন দ্রাবিড়। তার খেসারত দিতে হচ্ছে নিজেদেরই। প্রথম দিনই পিছিয়ে পড়েছেন রোহিতরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...