| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে যা বললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ১০:৩৭:২৭
ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে যা বললেন শান্ত

অভিষেক হওয়ার ৪ বছর পরেই এসে পেলেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতকের দেখা। সেটাও আবার গতকাল ০১ মার্চ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে। যদিও বাংলাদেশ দল ম্যাচ হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। অবশ্য এই বাঁহাতি ব্যাটসম্যান শান্ত জানালেন এক ম্যাচেই সব শিখেছেন তা নয়।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ওয়ানডে ক্রিকেট ঠিকমতো বুঝতে পারছেন এখন তিনি। জবাবে শান্ত বলেন, ‘মাত্র একটা ম্যাচ রান করলাম। এখনই আমার মনে হয় যে এটা বলা হয় ঠিক হবে না আমি অনেক কিছু শিখে গেছি। আজকের ম্যাচেও আমার অনেক ভুল ছিল। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে হয়তো আমরা ২৪০-৫০ রান করতে পারতাম। তবে হ্যাঁ, ভালো একটা ইনিংস হয়েছে। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।’

ডেভিড মালান শেষ পর্যন্ত ক্রিজে থেকে জিতিয়েছেন দলকে। তবে বাংণাদেশের শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারেনি কেউ। এই বিষয়ে শান্ত বলছিলেন, ‘আজকে হয়তো ক্যারি করতে পারেনি, কিন্তু অতীতে আমাদের ব্যাটাররা ইনিংস বড় করে ম্যাচ জিতিয়েছে। এমন না যে আমাদের ব্যাটাররা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে যদি দেখেন অবশ্যই অনেকের ভালো ভালো ইনিংস আছে যারা আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। আজকে হয়নি, আশা করবো সামনে যে-ই এমন ইনিংস খেলবে চেষ্টা করবে বড় ইনিংস খেলার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...