| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরে যাকে দায়ী করলেন তামিম ইকবল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০১ ২১:৪৬:৪৫
ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরে যাকে দায়ী করলেন তামিম ইকবল

আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। ইংলিশ দের বিপক্ষে এখন পর্যন্ত কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

তাই সিরিজ জয়ে লক্ষ্য নিয়ে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ইতিমধ্যে শেষ হয়েছে টস। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ বাংলাদেশঃ ৪৭.২ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। ইংল্যান্ডের সামনে ২১০ রানের লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেন। ইংল্যান্ড ৩ উইকেটে জয় পেল।

ইংলিশদের বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে আসে তামিম জানালেন যে কারনে হারালো বাংলাদেশ ক্রিকেট টিম। ১-০ তে পিছিয়ে গেল বাংলাদেশ।

তামিম জানিয়েছে আরও ৩০-৩৫ রান করা উচিত ছিল তার দলের। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, “আমি ভেবেছিলাম.. আমরা ম্যাচের যে পজিশনে ছিলাম, আমাদের অন্তত ৩০-৩৫ রান করা উচিত ছিল। এই উইকেটে অন্তত ২৫০ রান করা যেত”।

তবে আজকের ম্যাচে উইকেট স্পিনারদের জন্য অনেক ভালো ছিল বলে জানিয়েছেন তামিম ইকবাল। ব্যাটসম্যানরা খারাপ করলো বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন তামিম। সেই সাথে ডেভিড মালানের ব্যাটিংয়ের ও প্রশংসা করতে ভুলেননি তামিম।

এ সময় তিনি আরো বলেন, “স্পিনারদের জন্য এটি একটি ভাল উইকেট ছিল। আমরা ভাল শুরু করেছি এবং ব্যাক টু ব্যাক তিনটি উইকেট হারিয়েছি। এই উইকেটটি ২৫০ পাওয়া যায়। আমরা সেভাবেই যাচ্ছিলাম”

“বোলিং ইউনিট ভাল বল করেছে, আমরা ভাল ফিল্ডিং করেছি এবং অত্যন্ত ভাল লড়াই করেছি। মালানকে ক্রেডিট দিতে হবে। আমরা আমাদের বোলিং বিকল্পে সবকিছু চেষ্টা করেছি। বোলাররা যেভাবে বল করেছে তাদের জন্য গর্বিত। একজনকে কৃতিত্ব দিতে, মালান।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...