| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শচীনের মূর্তি বসানো হবে স্টেডিয়ামে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০১ ১০:২০:০৮
শচীনের মূর্তি বসানো হবে স্টেডিয়ামে

শচীনের ক্রিকেট জীবনের সূচনা হয়েছিল ওয়াংখেড় স্টেডিয়াম থেকেই। তিনি জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই স্টেডিয়ামেই। সে কারণেই শচীনের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। স্টেডিয়ামে লিটল মাস্টারের মূর্তি বসানো হবে।

শচীনের অবদানকে সম্মান জানাতেই তার প্রতিমূর্তি বসাতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শচীন ওয়াংখেড় স্টেডিয়ামে ঘুরতে যান। সঙ্গে ছিলেন তার স্ত্রী অঞ্জলিও। কোথায় বসানো হবে এই বিশেষ মূর্তি, সেই জায়গাটিও ঘুরে দেখেন তিনি।

এ প্রসঙ্গে শচীন বলেন, ‘প্রথমে একেবারে চমকে গিয়েছিলাম। তবে আমি খুবই খুশি। এই স্টেডিয়াম থেকেই আমার ক্রিকেট জীবনের যাত্রা শুরু। আবার শেষ ম্যাচও এই মাঠেই খেলেছি। জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে এখানে। জীবনের সেরা মুহূর্ত, বিশ্বকাপ জয়ও এই স্টেডিয়ামেই। সেখানে আমার মূর্তি বসবে, সেটা জেনে আমি অত্যন্ত সম্মানিত।‘

আগামী ২৩ এপ্রিল এই মূর্তি উদ্বোধন হবে। পরের দিন ২৪ এপ্রিল ৫০তম জন্মদিন পালন করবেন ‘গড অব ক্রিকেট’।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...