| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিটের সেই ভুল নিয়ে এবার মুখ খুললেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ২২:২২:০৯
টিকিটের সেই ভুল নিয়ে এবার মুখ খুললেন বিসিবি

বিসিবির করা এই ভুল নিয়ে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জায়গায় শুরু হয় সমালোচনার ঝড়। কিন্তু সেই ভুল স্বীকার করছে না দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলছেন, "ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করাই যায়!"

প্রসঙ্গত আগামীকাল বুধবার থেকে মিরপুর টাইগারদের হোম অফ ক্রিকেট খ্যাত শের-ই বাংলার মাঠে শুরু হচ্ছে সফরকারী ইংলিশদের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে ম্যাচ। ইতোমধ্যে সিরিজের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

কিন্তু এই সিরিজ শুরুর আগে থেকেই মাঠের বাইরের নানা ইস্যুতে খবর হচ্ছে দেশের ক্রিকেট। যতটা না ক্রিকেট নিয়ে আলোচনা চলছে, তার চেয়ে বেশি তর্ক চলছে অন্য বিষয়ে।

নতুন করে আলোচনায় এসেছে ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল পতাকা ব্যবহার। ইংল্যান্ডের পতাকার জায়গায় ওয়ানডে ম্যাচের টিকিটে ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের পতাকার ছবি।

এ নিয়ে সমালোচনা শুরু হলে বিসিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয় ‘প্রিন্টিং মিসটেক’।

তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টিকে ‘ভুল’ বলতেই নারাজ! তিনি বলেন, ‘এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করাই যায়। এটা সাধারণ ব্যাপার।’

এর আগে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু এটিকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে দাবি করেন। একইসঙ্গে টিকিট কারেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে জানা গেছে, ‘ভুল পতাকা’ থাকা টিকিটেই প্রথম ম্যাচ দেখতে হবে দর্শকদের। কারেকশন করা টিকিট দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ কয়েকটি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল মিলে যুক্তরাজ্য গঠিত। ক্রিকেটে তাদের প্রত্যেকেই আলাদা ‘দেশ’ বা ‘জাতি’ হিসেবে খেলে। ইংল্যান্ডের ক্রিকেট খেলার ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা হয় না। শুধু ইংল্যান্ডের আলাদা যে পতাকা আছে সেটি ব্যবহার করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...