| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজে চরম ভুল করে বসলেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৯:৪৫:৫০
ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজে চরম ভুল করে বসলেন বিসিবি

বাঘ-সিংহের এই ওয়ানডে সিরিজের টিকেটে ছাপা হয়েছে ভুল পতাকার ছবি। কয়েক ঘণ্টা পরে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টিকিটে ইংল্যান্ডের পতাকার জায়গায় দেওয়া হয়েছে গ্রেট ব্রিটেনের পতাকার ছবি ।

এই ভুলের বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকার ছবি, খোঁজ নিয়ে দেখছি।’

টিকিটে বাংলাদেশের পতাকার পাশাপাশি যে পতাকা ছাপানো হয়েছে, সেটি মূলত যুক্তরাজ্যের। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড মিলে হয় যুক্তরাজ্য।

অলিম্পিকে যুক্তরাজ্য হিসেবে অংশ নিলেও ক্রিকেটে ইংল্যান্ড আলাদা দল হিসেবেই খেলে। ইংল্যান্ডের পতাকায় থাকে শুধু লাল ও সাদা রং।

টিকিটে বিসিবির এমন ভুল অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের এক ম্যাচের টিকিটে ‘বাংলাদেশ’ বানানটাই ছিল ভুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...