| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিফা দ্য বেস্টে’র মঞ্চে আলো কেড়েছেন যেসব নারী

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৭:৫১:০৩
‘ফিফা দ্য বেস্টে’র মঞ্চে আলো কেড়েছেন যেসব নারী

সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ২০২২ সালের বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয় স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতিয়াসকে। এছাড়া বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের মেরি ইয়ারপস ও ম্যানচেস্টার ইউনাইটেড। কোচের পুরস্কার জিতেছেন সারিনা উইগম্যান।

নারী ফুটবলে ২৯ বছর বয়সী পুতেয়াস এক উজ্জ্বল তারার নাম। টানা দুবার ব্যালন ডি’অর জেতার পর এ স্প্যানিশ টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও নিজের দখলে নিয়েছেন। গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে ১১ গোল করে নজর কাড়েন তিনি। আসরের ফাইনালে দলের হয়ে একটি গোল করলেও ব্যর্থ হন ট্রফি জেতাতে। তবে ব্যর্থ হননি দলকে লিগ ট্রফি জেতাতে। জিতেছেন কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে ইনজুরির কারণে গত বছর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি উইমেন’স ইউরোতে।

ইংল্যান্ডে আয়োজিত ওই আসরের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ জয়ের পর, যা গত ৫৬ বছরে দেশটির জেতা সবচেয়ে বড় শিরোপা। আসরে গোলবারের সামনে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন ২৯ বছর বয়সী ম্যারি আর্পস।

২০২২ সালের উইমেন’স ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের জয়ের নেপথ্যে ছিলেন ৫৩ বছর বয়সী ডাচ কোচ সারিনা ভিগমান। আর তাতে তিনি জায়গা করে নেন বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায়। যেখানে তিনি ব্রাজিলের কোচ পিয়া সুনধাগে ও লিওর সোনিয়া বোমপাস্টোরকে পেছনে ফেলে সেরার পুরস্কার জেতেন।

এদিকে নারী বিভাগে ফিফার বর্ষসেরা একাদশে পুতেয়াস ছাড়াও জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ান এন্ডলার, লুসি ব্রোঞ্জ, ম্যাপি লিও, ওয়েন্ডি রেনার্ড, লিয়াহ উইলিয়ামসন, লেনা ওবারডর্ফ, কেইরা ওয়ালশ, স্যাম কের, বেথ মেড ও অ্যালেক্স মর্গান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...