ম্যাচ রেফারি ও আম্পায়ার ৫ জন দেশির সাথে ২ জন বিদেশি
ওয়ানডে সিরিজে ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন ভারতের জভাগল শ্রীনাথ। এবং টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।
আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল, শহীদউল্লাহ ইবনে শহীদ সৈকত, তানভীর আহমেদ ও গাজী সোহেলকে। বিদেশিদের মধ্যে আম্পায়ার হিসেবে থাকছেন শুধু শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।
পহেলা মার্চ প্রথম ওয়ানডেতে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন পালিয়াগুরুগে ও তানভীর। এছাড়া টিভি আম্পায়ার সৈকত ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। ২য় ওয়ানডেতে পালিয়াগুরুগের সাথে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। গাজী সোহেল টিভি আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ৩য় ও শেষ ওয়ানডেতে সোহেল ও পালিয়াগুরুগে অন ফিল্ড এবং মুকুল তৃতীয় ও তানভীর চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন।
আগামী ৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই পরিচালনা করবেন দেশি আম্পায়াররা। ১ম ম্যাচে মুকুল ও তানভীর, দ্বিতীয় ম্যাচে সৈকত ও সোহেল এবং তৃতীয় ও শেষ ম্যাচে সৈকত ও তানভীর অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন। এছাড়া ১ম ম্যাচে সৈকত ও সোহেল, দ্বিতীয় ম্যাচে মুকুল ও তানভীর এবং শেষ ম্যাচে সোহেল ও মুকুল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
একনজরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা
ম্যাচ রেফারি : জভাগল শ্রীনাথ (ভারত) ও নিয়ামুর রশিদ রাহুল
আম্পায়ার : রুচিরা পালিয়াগুরুগে (শ্রীলঙ্কা), মাসুদুর রহমান মুকুল, শহীদউল্লাহ ইবনে শহীদ সৈকত, তানভীর আহমেদ ও গাজী সোহেল
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
