| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সংবাদ সম্মেলনে আচমকা রেগে গেলেন হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৬:১৯:০৮
সংবাদ সম্মেলনে আচমকা রেগে গেলেন হাথুরুসিংহে

গত সোমবার ২৭ ফেব্রুয়ারি সুর বদলান বিসিবি সভাপতি। এ নিয়ে মুখ খুলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাদের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে কিছু তা মুখ খুলেছেন।

আজ মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে কথা বলেন টাইগারদের এই কোচ। তার দাবি, মাত্র ৭ দিন হয়েছে, দায়িত্ব নিয়ে এখানে এসেছেন তিনি।

সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, আমার মতে, যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন, আপনার দায়িত্বকে আপনি বেশি গুরুত্ব দিবেন। সবার সঙ্গে বন্ধুত্ব থাকতে হবে, তা জরুরি না। যতক্ষণ না পর্যন্ত তাদের এমন সম্পর্ক দলের ভেতর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, ততক্ষণ আমার কোনো সমস্যা নেই।

তবে এ বিষয়ে পাল্টা প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে উঠেন হাথুরুসিংহে। তার মতে, আমাদের এখন এই বিষয়ে কথার বলার সঠিক সময় না।

তিনি বলেন, সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। সবার সিরিজের দিকে বেশি ফোকাস থাকা দরকার।

গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সাকিব-তামিমের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, আমি নিজে দেখিনি। এখানে বিশ্বাসের কিছু নেই। এখন তো নয়ই বরং তিন বছর আগেও ড্রেসিরুমে সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা দেখিনি। গত তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম। কাজেই এই যে কথাটা ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, সাকিব-তামিমের সমস্যা থেকে এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা।

উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে, শেষ মুহূর্তেই ব্যস্ত সময় পার করছে উভয় দলই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...