বিশ্বকাপের সেরা দলে ভারত থেকে জায়গা পেলেন শুধুমাত্র বাংলার রিচা!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে ভারত। অস্ট্রেলিয়া হেরেছে ৫ রানে। রবিবার চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শেষ হওয়ার পর 'সবচেয়ে মূল্যবান' দল নির্বাচন করেছে আইসিসি। সেই দলে জায়গা পেয়েছেন ভারত থেকে মাত্র একজন। তিনি বাংলার ক্রিকেটার রিচা ঘোষ। জায়গা পাননি হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা।
গ্রুপের তিনটি ম্যাচে অনবদ্য খেলেন রিচা। সেমিফাইনালেও রান তাড়া করার সময়ে দারুণ খেলছিলেন। গোটা প্রতিযোগিতাতেই নজর কেড়েছেন তিনি। পারফরম্যান্সের বিচারে আইসিসি-র দল গঠন করা হয়েছে। সেখানে স্থান পেয়েছেন রিচা। বিশ্বকাপে ১৩৬ রান করেছেন ১৩০.৭৬ স্ট্রাইক রেটে। পাকিস্তানের বিরুদ্ধে ৩১, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অপরাজিত ৪৪ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪৭ করেন। পাশাপাশি পাঁচটি ক্যাচ এবং দু’টি স্টাম্পও রয়েছে।
