| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

স্টিভের ‘ভুল’ পুরাবৃত্তি করলেন স্টোকস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৩:২৩:৩০
স্টিভের ‘ভুল’ পুরাবৃত্তি করলেন স্টোকস

সেই ২০০১ সালের কথা। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের লড়াই দেখেছিল ইডেন। ফলো অন করতে নেমে বড় রানের লক্ষ্য দেওয়া এবং টেস্ট জেতা। ভারতীয় ক্রিকেট ওই ঘটনা মনে রেখে দেবে। টেস্ট ক্রিকেটে ফলো অন করা দল এখনও পর্যন্ত জিতেছে মাত্র চার বার। মঙ্গলবারের আগে প্রতিটা ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া। এ বার সেই তালিকায় নাম লেখাল ইংল্যান্ড।

বিপক্ষকে ফলো অন করতে পাঠিয়ে তিন বার ভুগেছে অস্ট্রেলিয়া। প্রথম ঘটনাটি ঘটে ১৮৯৪ সালে। সিডনিতে ইংল্যান্ডকে ফলো অন করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ঘটনাটিও ঘটেছিল এই দুই দলের মধ্যে। ১৯৮১ সালে লিডসে ইংল্যান্ডকে ফলো অন করতে পাঠায় অস্ট্রেলিয়া। সে বার ১৮ রানে হারতে হয় অ্যালান বর্ডারদের। তবে ২২ বছর আগে ইডেনে হারটাই সব থেকে টাটকা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের ইডেনে গার্ডেনে লড়াই ছিল স্টিভ ওয়ের অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রান তোলে। ভারত ব্যাট করতে নেমে শেষ হয়ে যায় ১৭১ রানে। স্বাভাবিক ভাবেই স্টিভ ওয় ফলো অন করতে পাঠান ভারতকে। দ্রাবিড় এবং লক্ষ্মণের ৩৭৬ রানের জুটি ভারতকে বড় রান তুলতে সাহায্য করে। অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের লক্ষ্য দেয় ভারত।

বেধে দেওয়া সেই লক্ষ্য তাড়া করতে নেমে হরভজন সিংহের দাপটে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ২১২ রানে। একাই ৬ উইকেট নেন হরভজন। সচিন তেন্ডুলকর ব্যাট হাতে ওই ম্যাচে সফল না হলেও বল হাতে ৩ উইকেট নেন। তাঁরা দু’জন মিলেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করে দেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...