| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাত্র ১ রানে জয় পেল নিউজ়িল্যান্ড, ৩০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১২:১৬:১৫
মাত্র ১ রানে জয় পেল নিউজ়িল্যান্ড, ৩০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি

১৯৯৩ সালে প্রথমবার ১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যালান বর্ডার, স্টিভ ওয়েডের অস্ট্রেলিয়া অ্যাডিলেডে রিচি রিচার্ডসন, ব্রায়ান লারার্ডের ক্যারিবিয়ান দলকে হারিয়েছে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 252 রান করে। লারা করেন ৫২ রান। জুনিয়র মারে করেন ৪৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে মার্ভ হিউজ নেন ৫ উইকেট।

২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ২১৩ রানে। কার্টলি অ্যামব্রোস, ইয়ান বিশপ, কোর্টনি ওয়ালসদের পেস আক্রমণ সামলাতে পারেননি ওয়রা। ব্যাট হাতে হিউজ় ৪৩ রান করেন। সেটাই ছিল দলের হয়ে ওই ইনিংসে সর্বোচ্চ রান। স্টিভ ওয় করেন ৪২ রান। ডেভিড বুন করেন ৩৯ রান। অ্যামব্রোস একাই ৬ উইকেট তুলে নেন।

ইনিংসে মাত্র ৩৯ রানে লিড নেওয়া ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় ইনিংসে শেষ হয়ে যায় ১৪৬ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৮৬ রান। সেই রান তুলতে নেমে ১৮৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও ঘাতক হয়ে ওঠেন অ্যামব্রোস। তিনি নেন ৪ উইকেট। ওয়ালস নেন ৩ উইকেট। ১ রান বাকি থাকতেই জাস্টিন ল্যাঙ্গারদের ইনিংস শেষ হয়ে যায়।

গত ৩০ বছর পর টেস্ট ক্রিকেটে আবার সেই বিরল ঘটনা। এ বার ইংল্যান্ডকে হারাল নিউ জ়িল্যান্ড। ব্যবধান সেই ১ রানের। ৩০ বছর আগের ম্যাচে সেরা হয়েছিলেন এক বোলার। নিউ জ়িল্যান্ডের জয়ের পিছনে প্রধান কারিগর কেন উইলিয়ামসন। তিনি দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসের কাছে ম্লান হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংসে হ্যারি ব্রুক (১৮৬) এবং জো রুটের (১৫৩) শতরান। রুট শেষ ইনিংসেও ৯৫ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...