ইংল্যান্ড সিরিজ শেষে গ্রুপিং নিয়ে জানাবেন পাপন
তার এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটে তোলপাড়। ইংল্যান্ড সিরিজ নয়, সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে চলছে দেয়ালে দেয়াল বিশ্লেষণ। ড্রেসিংরুমে এই অবস্থা হলেও বিসিবি বস টিম হোটেলে শারীরিকভাবে উপস্থিত।
ঘণ্টাখানেকের বৈঠকে তামিম ছাড়াও ছিলেন কোচিং স্টাফের সদস্য। অনুপস্থিত সাকিব আল হাসান। স্যুটকেস গোছানোর কথা বলে, টাইগার অলরাউন্ডার যোগ দিয়েছেন এক বিজ্ঞাপনী প্রচারণায়।
সোমরাত (২৭ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘সাকিব আমাকে ফোন দিয়েছিল। ও নাকি বিমানবন্দর থেকে সোজা অনুশীলনে চলে গিয়েছিল। ওর কয়েকটা কাজ আছে। স্যুটকেস গোছানো থেকে শুরু করে, আরও কী একটা কাজ আছে বলল। আমাকে বলেই সে গেছে।’
যে বক্তব্যে ওলটপালট দেশের ক্রিকেট, সেই বক্তব্যের সত্যতা জানেন না বিসিবি প্রধান নিজেই। জানালেন, সবকিছুই জেনেছেন গণমাধ্যমের বরাতে। তবে দলের স্বার্থেই এমন সময়ে সামনে এনেছেন সবকিছু।
বিসিবি বস বলেন, ‘এই যে কথাটা, ড্রেসিংরুমের পরিবেশ ভালো না, তামিম ও সাকিবের মধ্যে সমস্যা, এই সবকিছু আমার বাইরের থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে। মিডিয়ার লোকরাই আমাকে বেশি বলে।’
তবে দলে গ্রুপিংয়ের ব্যাপার অস্বীকার করেননি পাপন। সাকিব-তামিমের কারণে, ড্রেসিংরুমে কঠিন সময় যাচ্ছে তরুণ ক্রিকেটারদের।
তিনি বলেন, ‘গ্রুপিংটা কী, টিমে তো আরও খেলোয়াড় আছে। ওরা কারো সঙ্গে কথা বলতে একটু ভয় পায়। দ্বিধাবোধ করে। আচ্ছা আমি যদি এখন সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলতে যাই, তাহলে আবার উনি ভেবে না বসে উনার দলে! ওরা তো কোনো দলে না। আবার তামিমের সঙ্গে কথা বলতে গেলে ভাবে কেউ মাইন্ড করে কি না। এটার উত্তর আমি এখন দেব না। যেহেতু একটা সিরিজ সামনে।’
সামনের দিনগুলোতে ভালো করবে দেশের ক্রিকেট। কেবল ওয়ানডে নয়, উন্নতি আসবে টি-টোয়েন্টিতেও। এদিন গণমাধ্যমে এমন প্রত্যাশাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
