| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এইমাত্র পাওয়া: ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ০৯:১৯:৩৭
এইমাত্র পাওয়া: ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মেসিকে ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে ঘোষণা করেন। ৩৫ বছর বয়সী মেসি দ্বিতীয়বারের মতো ফিফার সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি 2019 সালে এই পুরস্কার জিতেছিলেন। এছাড়া পিএসজির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড সপ্তমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

এবার ২০২১ সালের ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা ফুটবলার বেছে নেওয়া হয়। যেখানে ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ফুটবলপ্রেমীদের ভোটে এই পুরস্কার অর্জন করেন সর্বকালের সেরা এই মহাতারকা। একদিন আগেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন মেসি।

কাতারে বিশ্বকাপে ক্যারিয়ারের শেষ বেলায় এসে লে আলবিসেলেস্তেরা ৩৫ বছর বয়সী মেসির নেতৃত্বে প্রাণপণ লড়াই করে শিরোপা উঁচিয়ে ধরে। পুরো আসরে দুর্দান্ত পারফর্ম করে ৭ ম্যাচে সমান ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এলএমটেন। যার সুবাদে ফাইনালসহ পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান আর্জেন্টাইন মহাতারকা। এছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বল জিতে নিয়েছেন মেসি। ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বলের পুরস্কার জিতেছিলেন তিনি।

১৯৯১ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিভিন্ন নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। এই স্বীকৃতি ২০০৯ সালে প্রথমবারের মতো পেয়েছিলেন সাবেক বার্সেলোনা তারকা মেসি। তখন এই পুরস্কারটির নাম ছিল ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার। তবে ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফা ও ফরাসি ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' মিলে ফিফা ব্যালন ডি'অর পুরস্কার দেয়। তখন ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে চারবার পুরস্কারটি নিজের করে নেন মেসি। সবশেষ ২০১৬ সাল থেকে দ্য বেস্ট ফিফা মেন'স প্লেয়ার নামে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। যেখানে ২০১৯ সালে শেষবারের মতো এই পুরস্কার জিতেছিলেন এই

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...