বিসিএলে ঝলসে উঠেছে মমিনুল-জহরুলের ব্যাট
কক্সবাজারে এই আসরে মুমিনুল হকের পর এবার সেঞ্চুরি তুলে নিয়েছেন জহরুল ইসলাম অমি। খেলায়র তৃতীয় দিনে মুমিনুলের ব্যাট বেশিদূর না আগালেও জহুরুলের সেঞ্চুরিতে বিসিবি নর্থের বিপক্ষে শুরুতে লিড নেয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। যদিও নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে এখন পর্যন্ত ১৩৮ রান করে ১১৩ রানের লিড নিয়েছে নর্থ জোন।
আজকের খেলায় মুমিনুল ১০৩ এবং জহুরুল ৫০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। তবে দিন শেষে দলের রানের খাতায় ব্যক্তিগত ৩১ রান যোগ করতেই থামতে হয় মুমিনুলকে। নাসির হোসেনের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১৩৪ রান করে। ১৭ চার ও দুটি ছক্কা ছিল এই ইনিংসে।
ইনিংস লম্বা করার কাজে নেমে পড়েন ব্যাটসম্যান জহুরুল। যদিও তাকে সঙ্গ দিতে পারেননি ব্যাটসম্যান ইয়াসির আলী। ১০ রানে ফিরে যান তিনি। তারপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে আবারও লড়াই চালিয়ে যান জহুরুল।
আজ এই জুটি গড়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরি তুলে নেন সেঞ্চুরিয়ান জহুরুল। ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক থামেন ১৯৩ বলে ১০৩ রান করে। ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার।
শেষদিকে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ৬৮ রান করেন দিপু। শেষ পর্যন্ত ৪০৩ রানে থামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের ইনিংস। বোলিংয়ে বিসিবি নর্থের হয়ে তিনটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। এ ছাড়া ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লব।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলে নর্থ জোন। দুই ওপেনার তৌফিক খান ৩৯ ও তানজিম তামিম ৩৩ রান করে ফিরে যান। দলীয় ১০৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় দলটি।
২৩ বলে ১৫ রান করে এনামুল হকের বলে ফিরে যান মাহমুদুল হাসান জয়। পড়ন্ত বিকেলে দলকে আর বিপদে পড়তে দেননি আমিনুল ইসলাম ও নাঈম ইসলাম। আমিনুল ২৫ ও নাঈম ২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
