বার্লিনকে হারিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন
চলতি মৌসুমে বুন্দেসলিগার সারপ্রাইজ প্যাকেজ ইউনিয়ন বার্লিন। লিগে সবাইকে চমকে দিয়ে টেবিলের শীর্ষ চারে ঘোরাঘুরি করছে তারা। রোববার বায়ার্নের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ছিল টেবিলের শীর্ষে ওঠার লড়াই। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্নের শক্তির সামনে পেরে ওঠেনি উরস ফিশারের দল।
আলিয়াঞ্জ এরিনায় ম্যাচের শুরু থেকেই বায়ার্ন বলের আধিপত্য নিয়ে মাঠে রাজত্ব করতে থাকে। শুরুতে বেশকিছু সুযোগ পেয়েও নষ্ট করে মুলার-মোটিংরা। ম্যাচের ৩০ মিনিটে বার্লিনের খেলোয়াড়ের ভুলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যায় বায়ার্ন উইঙ্গার কোম্যান। বল পেয়ে ক্রস করেন মোটিংয়ের কাছে। সেই বল পেয়ে দুর্দান্ত হেডে গোল করেন ক্যামেরুনের এই স্ট্রাইকার।
প্রথম গোলের ১০ মিনিট পর আবারও গোল পায় বায়ার্ন। এবারের গোলদাতা প্রথম গোলের সহায়ক কোম্যান। মুলারের কাচ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুঁকে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান ফরাসি এই তারকা। প্রথম হাফের বাড়ানো সময়ে বায়ার্ন তৃতীয় গোলটি করে। মুলারের পাস থেকে গোল করেন জামাল মুসিয়ালা।
দ্বিতীয় হাফে নামানো হয় ইনজুরি থেকে ফেরা সাদিও মানেকে। ইনজুরির কারণে মানে বিশ্বকাপ মিস করেছিলেন। যদিও এদিন মাঠে নেমে তেমন কোনো সুবিধা করতে পারেননি সাবেক এই লিভারপুল খেলোয়াড়। দ্বিতীয় হাফে ইউনিয়ন বার্লিনও তেমন কোনো সুযোগ তৈরি না করতে পারায় ম্যাচ শেষ হয় ৩-০ ব্যবধানেই।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ডর্টমুন্ড। আর ৩ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ইউনিয়ন বার্লিন। তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের চারে লাইপজিগ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
