ইন্টারের হারের দিন জয় পেয়েছে এসি মিলান
এসি মিলান লিগ শিরোপা ধরের রাখার মিশনে অনেকটাই পিছিয়ে গেছে। এবারের সিরি আ'তে নাপলিকে কেউ ধরতেই পারছে না। তবে রোববার নিজেদের ম্যাচে জয় ঠিকই পেয়েছে এসি মিলান। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে জয় তুলে নেয় মিলান।
ম্যাচের প্রথম গোলটি এসেছে আত্মঘাতী। আটালান্টার গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিলান। বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা বজায় রাখে পিওলির দল। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরা আটালান্টা ম্যাচের ৮৬ মিনিটে আরেকটি গোল হজম করে। রাফায়েল লিয়াওর পাস থেকে গোল করেন মেসিয়াস। এই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিলান। এই জয়ে ইন্টারের সমান ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে এসে মিলান।
আরেক ম্যাচে বড় এক ধাক্কা খেল ইন্টার মিলান। বোলোগনার মাঠে সমানে সমান লড়াই করেও জয় তুলে নিতে পারেনি ইনজাঘির দল। সমানে সমান লড়াই করা এই ম্যাচে প্রথম হাফে কোনো গোল হয়নি।
দ্বিতীয় হাফেও গোলের দেখা পাচ্ছিল না দুই দলই। তবে ম্যাচের ৭৬ মিনিটে ইন্টারের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যায় বোলোগনার শাউটেন। সেই বল ওরসিলিনির কাছে পাস দিলে বাকি কাজটা তিনিই করে নেন। এই এক গোলের জয়ে সাতে উঠে এল বোলোগনা। আর এই হারে শিরোপার দৌড়ে অনেক বড় এক ধাক্কা খেল ইন্টার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
