শাহিন আফ্রিদি এবার বাবর সাম্রাজ্যের পতন ঘটিয়ে সেলিব্রেশন করলেন
তিনি ব্যাট হাতে বাইশ গজে নামলেই বিপক্ষের বোলাররা চাপে থাকেন। ফরম্যাট যাই হোক, বাবর আজমের উইলো বিপক্ষকে শাসন করবেই। কিন্তু পাকিস্তানের সেই অধিনায়ক দ্রুত ফিরে গেলে আলোচনা তো হবেই। আর এবার আলোচনার আরও বড় কারণ হল, বাবরকে তাঁর পাক দলের অন্যতম ভরসা শাহিন শাহ আফ্রিদির বোল্ড করে দিয়েছেন! সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি।
২৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পেশওয়ার জালমি ও লাহোর কলন্দর। ফকর জমানের ৪৫ বলে ৯৬ এবং আবদুল্লা শফিকের ৪১ বলে ৭৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪১ রান তুলে দেয় লাহোর কলন্দর।
