| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্ষোভের মুখে মেসি, ফ্রান্সের মাঠে উত্তেজনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৩:৩৯:২৮
ক্ষোভের মুখে মেসি, ফ্রান্সের মাঠে উত্তেজনা

মেসি ক্লাব ফুটবলে তার ৭০০তম গোল করার পর, মেসি প্রতিপক্ষ দলের সমর্থকরা ক্ষুব্ধ হন। নিরাপত্তারক্ষীরা মেসিকে বাঁচাতে ঢাল নিয়ে তার দিকে এগিয়ে আসেন। কারণ, সেই মুহূর্তে গ্যালারি থেকে মাঠের দিকে স্মোক বোমা ও জলের বোতল ছুড়ে দেওয়া হচ্ছে। মাঠে ছিল উত্তেজনা।

গতকাল রোববার মার্সেইয়ের ঘরের মাঠে খেলা ছিল পিএসজির। ২৫ মিনিটের মাথায় এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। চার মিনিট পরে ব্যবধান বাড়ান মেসি। তার পরেই উত্তেজনা ছড়ায় মাঠে। মেসির গোলের পরে তখন সাইডলাইনের ধারে দাঁড়িয়ে উল্লাস করছিলেন মেসি-এমবাপেরা। হঠাৎ, গ্যালারি থেকে স্মোক বম্ব ছুড়তে থাকেন মার্সেইয়ের সমর্থকেরা। উড়ে আসে জলের বোতল।

পিএসজি ফুটবলারদের নিরাপত্তার জন্য সেখানে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। তাঁদের হাতে ছিল ঢাল। কোনও ভাবেই যাতে ফুটবলাররা আহত না হন সে দিকে নজর রাখছিলেন তাঁরা। এক নিরাপত্তারক্ষীর ঢালে একটি স্মোক বম্ব লাগে। তিনি না থাকলে সেটি ফুটবলারদের গায়ে লাগতে পারত।

ইদানিং ফরাসি ফুটবলে মাঠে উত্তেজনার ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে লিগের লড়াইয়ে থাকা ক্লাবগুলির সমর্থকদের মধ্যে এই ঘটনা বেশি ঘটে। লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। তাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে দু’নম্বরে মার্সেই। তাই দু’দলের সমর্থকদের মধ্যে রেষারেষি আগে থেকেই ছিল। সেখানে ঘরের মাঠে নিজেদের দলকে পিছিয়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...