| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের র‌্যাংকিংয়ের হিসাব নিকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১২:৫৮:০২
বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের র‌্যাংকিংয়ের হিসাব নিকাশ

টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে আজ পর্যন্ত কোনো সিরিজ জয়লাভ করতে পারেনি। তাইতো বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ইংলিশ বাহিনির বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। সেই সাথে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৫ রেটিং পয়েন্ট পাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।

আইসিসিওয়ানডে র‌্যাংকিং ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৭ নম্বরে অবস্থান করছে টিম টাইগার। অন্যদিকে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। আসুন দেখে নিয়ে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের র‌্যাংকিংয়ের হিসাব নিকাশ।

বাংলাদেশ যদি এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে ৫ রেটিং পয়েন্ট যোগ হবে বাংলাদেশের খাতায়। সে ক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ১০০। তবে র্র্যাংকিংয়ে পঞ্চম স্থানে নেমে যাবে ইংল্যান্ড। তাদের পয়েন্ট হবে ১০৫।

বাংলাদেশ যদি এই সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে তাহলে ২ রেটিং পয়েন্ট যোগ হবে বাংলাদেশের খাতায়। সে ক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৭। তবে র্র্যাংকিংয়ে চতুর্থ স্থানে থেকে যাবে ইংল্যান্ড। তাদের পয়েন্ট হবে ১০৮।

বাংলাদেশ যদি এই সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তাহলে কনো রেটিং পয়েন্ট যোগ হবে না বাংলাদেশের খাতায়। সে ক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট থাকবে ৯৫-তে। ইংল্যান্ডের পয়েন্ট হবে ১১১।‌

বাংলাদেশ যদি এই সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় তাহলে ৩ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯২। তবে ১১৪ রেটিং পয়েন্টে নিয়ে দ্বিতীয় স্থানে উঠে যাবে ইংল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...