| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাহিন আফ্রিদি এখন বাবরের ‘প্রতিপক্ষ’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১১:৩৯:৪০
শাহিন আফ্রিদি এখন বাবরের ‘প্রতিপক্ষ’

রোববার পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) শাহিনের লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বাবরের পেশোয়ার জালমি। এই ম্যাচের আগে পাক অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, লাহোরের অধিনায়কের বল কী করে সামলাবেন? জবাবে বাবর বলেছেন, ‘আমি কি কাঁদতে কাঁদতে ওর কাছে যাব! কী করব, খেলতে তো হবেই!’

বাবর বলেছেন, ‘শাহিন বা লাহোরের বিরুদ্ধে আমরা সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। শাহিন যে ধরনের বোলার এবং এখন যে ছন্দে রয়েছে, তাতে এই মুহূর্তে ওই পাকিস্তানের সেরা বোলার। প্রতিদিন উন্নতি করছে শাহিন। ওর বল খেলা সব সময় চ্যালেঞ্জের। ভাল খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। সেরা বোলারের বিরুদ্ধে খেলার অনুভূতি অন্য রকম। যদিও অনেক সময়ই শাহিন আমাকে সমস্যায় ফেলে।’

বাবর আরও বলছেন, ‘আমাদের প্রতিযোগিতা মাঠের মধ্যে। বাইরে আমরা একসঙ্গে সময় কাটাই। আড্ডা, রসিকতা চলে আমাদের মধ্যে। আবার মাঠে লড়াইয়ে কেউ কাউকে ছাড়ি না। পিএসএলে মুহম্মদ রিজ়ওয়ান, শাদাব খান, হাসান আলি সবার বিরুদ্ধেই খেলতে হচ্ছে। পাকিস্তানের হয়ে আমরা একসঙ্গে খেলি। সব সময় আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...