| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১১:১৯:২০
লিগ কাপের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষ শিরোপা জিতেছিল ২০১৬-১৭ এ। এরপর অর্ধযুগ কেটে গেলেও ট্রফি অধরাই ছিল। সাউদাম্পটনকে হারিয়ে সর্বশেষ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার। এবার এরিক টেন হাগের হাত ধরে কাটল ট্রফির খরা।

লিগ কাপের ফাইনালে ওয়েম্বলিতে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড–নিউক্যাসল ইউনাইটেড।

খেলার ৩৩তম মিনিটে বাঁ দিক থেকে ফ্রি কিকে ডি-বক্সে ক্রস বাড়ান লুক শ। কোনাকুনি হেডে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। তাঁর গোলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় সভেন বোটমানের আত্মঘাতী গোলে।

খেলার প্রথম গোলের মিনিট ছয়েক পর ডাচ ফরোয়ার্ড ভাউট বেহর্স্টের ছোট করে দেওয়া থ্রু বল ডি-বক্সে ধরে বাঁ পায়ের কোনাকুনি শট নেন র‌্যাশফোর্ড, বল ডাচ ডিফেন্ডার বোটমানের পায়ে লেগে জালে জড়ায়। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যবধান দ্বিগুণ হয় এই আত্মঘাতী গোলে। দ্বিতীয়ার্ধের চাপ বাড়ায় নিউক্যাসল। কিন্তু গোলের দেখা পায়নি। রেফারির শেষ বাঁশিতে উল্লাসে মাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।

নিউক্যাসলকে হারিয়ে শিরোপা জিতে ইউনাইটেড লিগ কাপের তৃতীয় সফলতম দলে পরিণত হলো। নয়বার লিগ কাপের ফাইনালে খেলে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...