| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনজো ও খুলিতের চোখে মেসিই সেরা খেলোয়াড়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১০:২১:২৩
এনজো ও খুলিতের চোখে মেসিই সেরা খেলোয়াড়

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেয়া হবে ফিফা বর্ষসেরার পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা করিম বেনজেমার মধ্যে যে কোনো একজনের হাতে ওঠবে এ অ্যাওয়ার্ড।

ফিফা বর্ষসেরা পুরস্কারের বিষয়ে আর্জেন্টিনার খেলোয়াড় এনজো ফার্নান্দেজ বলেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই মেসি সর্বকালের সেরা খেলোয়াড়।’ অপরদিকে রুদ খুলিত বলেন, ‘যেহেতু মেসি এবার বিশ্বকাপ জিতেছে, তাই বর্ষসেরা হওয়ার সুযোগ তারই বেশি থাকবে। অন্যদিকে এমবাপ্পেও ভালো খেলোয়াড়। তিনি ফাইনাল ম্যাচে একাই খেলা ঘুরিয়ে দিয়েছিলেন।’

সেরা খেলোয়াড় বাছাই করা হয় ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিকের ভোটে। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট দিতে পারেন।

এ বছর সেরা কোচের ক্যাটাগরিতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল স্ক্যালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। অন্যদিকে নারীদের বিভাগে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস, বিথ মিড ও অ্যালেক্স মরগান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...