| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিটমাট প্রসঙ্গে তামিম: এভরিথিং ইজ পসিবল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৭:১৯:৩৮
মিটমাট প্রসঙ্গে তামিম: এভরিথিং ইজ পসিবল

বিসিবি সভাপতি, নাজমুল হাসান পাপন, এই মুহূর্তে জাতীয় দলের বড় সমস্যা হলো গ্রুপিং। আর এই গ্রুপিং হচ্ছে দলের দুই সুপারস্টার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে। যেটা নিয়ে আজ মুখ খুলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

তামিম জানিয়েছেন জাতীয় দলে এখন কোন গ্রুপ নেই। নিজেকে ক্রিকেট ক্যারিয়ারে কখনোই বাংলাদেশ দলের গ্রুপিং দেখেননি বলে জানিয়েছেন তামিম। মিরপুরের সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“১৭ বছর ধরে খেলছি জাতীয় দলে। আমি বিভিন্ন সময় দেখেছি, পাঁচ বছর আগে, ১০ বছর আগে, ১৬ বছর আগেও যখন টিম ভালো খেলত না, তখনই এই টার্মটা (গ্রুপিং) কেন যেন ব্যবহার করা হতো। বিভিন্নভাবে, এই গ্রুপ সেই গ্রুপ, ওই গ্রুপ….”

“এটা শুধু বলার জন্য বলা না, আপনারা যারা আমাকে কাছ থেকে চেনেন, তারা জানেন আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আমি কোনো কিছু লুকিয়ে বলি না, কোনোকিছু কম রেখে বলি না, যা বলব সোজা বলব। সেটা আপনার পছন্দ হোক বা না হোক।”

তামিম আরও বলেন, “আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনো দেখি না। শেষ ৬ মাসে আমি দলে ছিলাম না, এই জিনিসটা (গ্রুপিং) যদি ছয় মাসের মধ্যে শুরু হয়, তা আমি জানি না। আমি যে গত তিন-চারদিন ধরে ড্রেসিংরুমে আছি, এর মাঝে কোনো কিছু দেখিনি। সবাই উপভোগ করছে। সবাই মিলে মজা করছি।”

“বিপিএলে কী হয়েছে না হয়েছে এসব নিয়ে আলোচনা হয়েছে। সামনে কী হবে না হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে যখন দল ভালো করে না, তখনই এই জিনিসটা (গ্রুপিং) উঠে আসছে। একটা টিম যখন ভালো করছে, আগেও আমি এটা দেখি নাই, এখনো দেখি না। আমি যতদূর জানি, সবকিছু ঠিক আছে।”

তবে সাকিবের সাথে তার কিছুটা মনোমালিন্য আছে এটা স্বীকার করেছেন তামিম ইকবাল। তবে সেই সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন তামিম ইকবাল। যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে, সাকিব-তামিমের মাঝে মিটমাট করে দিতে বিসিবি কর্তারা একাধিকবার মিটিং করেছেন।

সেইসব মিটিংয়ে তামিম ইতিবাচক থাকলেও সাকিব গো ধরে বসে ছিলেন। তিনি তামিমের সঙ্গে মিটমাট করতে রাজি ছিলেন না। এজন্যই দুই সুপারস্টারের সম্পর্ক এখনো আদায়-কাঁচকলায়।

সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়, সাকিবের সঙ্গে মিটমাট সম্ভব কিনা? জবাবে আজও ইতিবাচক কথাই বলেন তামিম, “সবকিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। যা কিছুই হয়েছে দুজনের মধ্যেই হয়েছে। সে (সাকিব) দলের খুবই গুরুত্বপূর্ণ একজন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...