| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা জানালো তামিম ইকবাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৬:৩১:৫১
সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা জানালো তামিম ইকবাল

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো। তা নাহলে বাংলাদেশ দল সাফল্য পেত না।’

তামিম ইকবাল বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। অনেকদিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয় নিয়ে তামিম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, সাকিব ও আমি যখন জাতীয় দলের জার্সি পরে নামি, তখন সেরাটা দেই। অধিনায়কত্বের সময় আমি যে কোনো পরামর্শ চাই। সে যখন অধিনায়কত্ব করে, তখন সব ধরনর সহযোগিতার জন্য আমি প্রস্তুত থাকি।’

ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব-তামিমের মধ্যকার সম্পর্ক নিয়ে পাপন বলেছিলেন, ‘তারা (সাকিব-তামিম) মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে আমি অবস্থার আরও উন্নতি চাই; অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়।’

বিসিবি বস আরও বলেন, ‘এটা স্বাস্থ্যকর নয়। আমি বিষয়টা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এটা (সাকিব-তামিম সম্পর্কের ফাটল) সমাধানের চেষ্টা আমি করেছি। উভয়ের সঙ্গে কথা বলেছি। পরে দেখলাম, এর সমাধান করা এতটা সোজা নয়। এটা আমার পর্যবেক্ষণ।’

বিসিবি বস বলেন, ‘তাদের মধ্যে কী চলছে, আমরা সেটা জানি না। কিন্তু দুজনকেই একটা বার্তা দেয়া হয়েছে। খেলা চলাকালে কিংবা সিরিজের মাঝে এসব বিষয় সামনে আসতে পারবে না। দুজনেই এ ব্যাপারে নিশ্চিত করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...