| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ড নয়, যেন বিশ্ব একাদশের সাথে লড়বে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৩:০৪:৫২
ইংল্যান্ড নয়, যেন বিশ্ব একাদশের সাথে লড়বে বাংলাদেশ

কিন্তু ইংল্যান্ড দলের দিকে তাকালে মনে হবে এটা ইংল্যান্ড জাতীয় দল নয়, যেন বিশ্ব একাদশ। ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে।

ইংল্যান্ড দলের দিকে তাকালে মনে হবে এটা ইংল্যান্ড জাতীয় দল নয়, বিশ্ব একাদশ। ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের ক্রিকেটারদের নাম।

ইংল্যান্ডের স্পিন বিভাগ সমলানো দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলী দুজনই পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার। তারা ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ জেতানোর অন্যতম কান্ডারি। এদিকে আবার তরুন লেগ স্পিনার রেহান আহামেদও পাকিস্তান বংশোদ্ভূত। তিনিও ইংল্যান্ডের স্পিন বিভাগের নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ইংল্যান্ডের পেস বিভাগ সামলানো সাকিব মাহমুদ ও জোফ্রা আর্চার দুই জন দুই দেশের। সাকিব মাহমুদ পাকিস্তান বংশোদ্ভূত ও জোফ্রা আর্চার ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত। জোফ্রা আর্চারতো ওয়েস্ট ইন্ডিজে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছে।

অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগে ঝড় তোলা জেসন রয় ও দাভিদ মালান দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত। আবার অলরাউন্ডার স্যাম কারান জিম্বাবুয়ে বংশোদ্ভূত। স্যাম কারানের বাবা কেভিন কারান খেলতেন জিম্বাবুয়ের হয়ে।

বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দল:

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড, উইল জ্যাকস।

টি-২০ দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...