| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সমানে সমান লড়াই হবে: লুউস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১১:৪৯:৩১
সমানে সমান লড়াই হবে: লুউস

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুয়েস বলেছেন, টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের ফাইনালিস্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও এটি একটি সমান লড়াই হবে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার নারী দল এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ছয়বার মুখোমুখি হয়েছে। প্রোটিয়া সব হারিয়েছে। চলতি টুর্নামেন্টে অজি মেয়েদের কাছে ৬ উইকেটে হেরেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ প্রসঙ্গ উঠে আসে স্বাগতিকদের সংবাদ সম্মেলনে।

তখন লুউস বলে উঠেন, ‘সেই ম্যাচে আমরা ২০-৩০ রান কম করেছিলাম। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ খুব গভীর।’

স্বাগতিক অধিনায়ক যোগ করেন, ‘(ফাইনালে) আমরা প্রথমে ব্যাট করি বা বল করি, আমাদের লড়াই করতে হবে, যতটা সম্ভব ম্যাচের গভীরে ঢুকতে হবে। আমাদের শক্তির জায়গা পেস আক্রমণ ভাগ। অস্ট্রেলিয়া জানে তাদের জন্য কী অপেক্ষা করছে। বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ এবং সেরা বোলিং আক্রমণভাগের মধ্যে সমানে সমান একটি লড়াই হবে।’

ফাইনাল নিশ্চিত করেই নিজেদের দায়িত্বের শেষ দেখছেন না লুউস।

তিনি বলেছেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জনে ছুটছি। আমরা একটি জাতিতে অনুপ্রাণিত করতে এবং নারী ক্রিকেটকে মানচিত্রে রাখতে চেয়েছিলাম। যাতে অল্পবয়সী ছেলে-মেয়েরা ব্যাট ও বল হাতে তুলে নিতে পারে। আশা করি, আগামীকাল লক্ষ্য অর্জনের আরেকটি ধাপ উত্তরে যাব।’

প্রোটিয়া মেয়েদের সাফল্যের প্রতিচ্ছবি এভাবেই তুলে ধরেন লুউস, ‘আমরা কখনই ভাবিনি আমাদের দেশের লোকেরা নারী ক্রিকেট ম্যাচের টিকিট কিনতে লম্বা লাইনে দাঁড়াবে। এটা বিশেষ কিছু। আশা করছি যে বিশ^কাপ শেষ হলে এটি একই থাকবে। এই টুর্নামেন্ট থেকে অনেক ভালো কিছু প্রত্যাশা করছি। মানুষ যদি এখনো নারী ক্রিকেটকে গুরুত্ব না দেয়, তাহলে আর কোনো আশা নেই।’

তবে সব ছাপিয়ে আপাতত শিরোপা জয়ের স্বপ্নেই বুদ হয়ে আছেন লুউস, ‘আমরা সবসময় জানি যে আমাদের ফাইনালে ওঠার ক্ষমতা আছে। অপেক্ষা ছিল কেবল সেমিফাইনালের অভিশাপ ভাঙার। এখন আমাদের শান্ত থাকতে হবে এবং ফাইনালে মনোযোগ দিতে হবে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেদের দক্ষতা ও ক্ষমতার উপর আমাদের আস্থা রাখতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...