| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নাইমের হাফ সেঞ্চুরিতে শেষ হল নর্থ জোনের প্রথম দিন, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ২০:১৪:০৯
নাইমের হাফ সেঞ্চুরিতে শেষ হল নর্থ জোনের প্রথম দিন, জেনে নিন ফলাফল

এই আসরে ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিনেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অধিনায়কের অপরাজিত ৭৫ রানের সুবাদে ৬ উইকেটে ২৮৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নর্থ জোন।

আজ ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নর্থ জোন। এইমাচের আজকের ইনিংসের প্রথম বলেই তোফিক খান তুষারকে সাজঘরে ফিরিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেন টাইগার ক্রিকেটার আবু জায়েদ রাহি। গোল্ডেন ডাক খেয়ে আসর শুরু করেছেন এই ওপেনার।

এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়ের ৯১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নর্থ জোন। অবশ্য এই দুইজনই সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। জয়ের ব্যাট থেকে এসেছে ৪২ রান। আর তামিম ফিরেছেন ৪৫ রান করে।

চার নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৪৯ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেছেন। তার ইনিংসে ৩টি চারের মার ছিল।

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নাসির হোসেন। সেই ফর্ম তিনি টেনে এনেছেন বিসিএললেও। ৭৯ বল খেলে ৪৬ রান এসেছে তার ব্যাট থেকে।

বেশিরভাগ ব্যাটারই ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে এদিন একমাত্র ব্যাতিক্রম ছিলেন নাইম। অধিনায়ক হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন। ২০৭ বল খেলে ৭৫ রান করে আপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন তিনি। আরেক প্রান্তে সানজামুল ইসলাম ৭ রান নিয়ে উইকেটে আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...