| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-তামিমের গ্রুপিং নিয়ে হুমকি বিসিবি প্রেসিডেন্টের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৭:০৪:৫০
সাকিব-তামিমের গ্রুপিং নিয়ে হুমকি বিসিবি প্রেসিডেন্টের

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন জাতীয় দলের বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি মনে করেন, জাতীয় দলের সামনে এখন সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং। বিশ্বকাপে গ্রুপিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ দলও। ভবিষ্যৎ সুন্দর করতে এ সমস্যা সমাধানের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘এটি একটি স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কে ফাটল), এটা এমন নয় যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তাদের মধ্যকার সমস্যাগুলি নিষ্পত্তি করা সহজ নয়।'

তিনি আরও বলেন,'এই আমার পর্যবেক্ষণ… তাদের উভয়কে একটি বার্তা দেওয়া হয়েছে – আমরা জানি না আপনাদের মধ্যে কি চলছে, তবে আপনারা যে ম্যাচে বা সিরিজ খেলছেন, সেখানে এই সমস্যাগুলি সামনে আসতে পারে না। তারা দুজনেই আশ্বাস দিয়েছিলেন যে এটি খেলার সময় থাকবে না।’

বিসিবি সভাপতি চান মাঠের বাইরের পরিস্থিতি যাই হোক ড্রেসিংরুমের পরিবেশ যেন স্বাভাবিক থাকে। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন বাংলাদেশে। এই সিরিজে ড্রেসিংরুমের পরিবেশ শান্ত চান বিসিবি সভাপতি।

বিসিবি বস বলেন, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা এই গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং সম্পর্কে ভীত এবং আমি কিছুদিন আগে এটি সম্পর্কে জানতে পেরেছি। বিশ্বকাপেও ওদের হোটেলে না থাকার পরও যা দেখেছি শুনেছি… বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব! সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর অবসান ঘটাতে হবে কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার তা হল গ্রুপিং করার সুযোগ নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...