| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি-র অনুশীলনে হঠাৎ রেগে গেলেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৬:৩১:৪০
পিএসজি-র অনুশীলনে হঠাৎ রেগে গেলেন মেসি

গত কাতার বিশ্বকাপে লিওনেল মেসিকে রাগতে দেখা গিয়েছিল। নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। আর এবার নিজের দল প্যারিস সঁ জরমঁ-র (পিএসজি) সতীর্থ বিতিনহার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন মেসি।

ফরাসি সাংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনুশীলন ম্যাচ হলেও বেশ হার্ড ট্যাকেল চলছিল। মেসির বিপক্ষ দলে ছিলেন বিতিনহা। ম্যাচে কয়েক বার মেসিকে তিনি কড়া ট্যাকল করেন। একাধিক বার মাটিতে পড়ে যান মেসি।

আর্জেন্টিনার অধিনায়ক তরুণ সতীর্থকে সতর্ক করেন। কিন্তু গুরুত্ব দেননি পর্তুগালের মিডফিল্ডার। অনুশীলন ম্যাচে বার বার কড়া ট্যাকলে বিরক্ত হন মেসি।

একপর্যায়ে ২৩ বছরের সতীর্থের কাছে বার বার কড়া ট্যাকল করার কারণ জানতে চান। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি পিএসজির অন্য ফুটবলাররা। দু’জনকে সরিয়ে নিয়ে যান তাঁরা। মেসি এবং বিতিনহাকে শান্ত করেন।

চলতি মওসুমে পিএসজির হয়ে এখনও পর্যন্ত মেসি খেলেছেন ২৭টি ম্যাচ। নিজে করেছেন ১৬টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। অন্য দিকে এই মরসুমেই পিএসজিতে যোগ দিয়েছেন বিতিনহা। এখনও পর্যন্ত ক্লাবের হয়ে তিনি খেলেছেন ৩৩টি ম্যাচ। এর মধ্যে ২৮টি ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...