| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইসিসি ট্রফি জয়ের ব্যর্থতা নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৬:০২:১০
আইসিসি ট্রফি জয়ের ব্যর্থতা নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

সম্প্রতি, একটি আরসিবি পডকাস্টে, কোহলি বলেছিলেন যে সবাই তাকে 'ব্যর্থ অধিনায়ক' বলে ডাকে কারণ তিনি আইসিসি টুর্নামেন্ট জিততে পারেননি। কোহলি বলেন, 'সকলে টুর্নামেন্ট জিততেই মাঠে নামেন। আমি ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফি (ফাইনাল), ২০১৯ বিশ্বকাপে (সেমিফাইনাল) দলকে নেতৃত্ব দিই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ফাইনাল) ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও (সেমিফাইনালে উঠতে ব্যর্থ) আমিই অধিনায়ক ছিলাম। তিনটি (আদপে চারটি) আইসিসি টুর্নামেন্টের পর লোকে আমায় ব্যর্থ অধিনায়কের তকমা দিয়ে দেয়।'

ব্যর্থ অধিনায়কের খেতাব নিয়ে, কোহলি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু নিজেকে ব্যর্থ মনে করেন না, বরং দলের অন্দরের সংস্কৃতি বদল করতে পারায় কোহলি গর্বিতই। 'আমি কখনও নিজের সাফল্যকে এইভাবে পরিমাপ করি না। আমরা দলগতভাবে যেটুকু যা অর্জন করেছি, দলের সংস্কৃতি যতটা বদল করতে পেরেছি, তা আমার জন্য গর্বের বিষয়। একটা টুর্নামেন্ট তো কিছু সময় পর পরই আয়োজিত হয়। তবে দলের সংস্কৃতি, আচরণ বদলানোর জন্য দীর্ঘদিন সময় ও ধারাবাহিকতা লাগে। আমি তো খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জিতেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি টানা পাঁচটি টেস্ট জয়ী দলের সদস্য ছিলাম। এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে তো বলব অনেকেই কোনোদিন বিশ্বকাপও জেতেনি।' বলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

বিরাট কোহলি গত ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সেই দলের অংশ হতে পারায় নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেন বিরাট।

বিরাট কোহলি বলেন, '২০১১ সালে সৌভাগ্যবান হিসাবে দলে সুযোগ পেয়েছিলাম। সচিন তেন্ডুলকরের এটি ষষ্ঠ বিশ্বকাপ ছিল এবং তিনি অবশেষে এই বিশ্বকাপই জিততে পেরেছিলেন। প্রথম বিশ্বকাপে মাঠে নেমেই আমি খেতাব জিততে সক্ষম হই। সত্যি বলতে আমি সব ট্রফি জিততে না পারায় কিন্তু একেবারেই হাহুতাশ করি না।'

উল্লেখ্য, বিরাট কোহলি ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০৬টি টেস্ট, ২৭১টি ওয়ান ডে এবং ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৫ হাজারের অধিক আন্তর্জাতিক রান করে ফেলেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...