| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মেসিকে দলে নেয়ার ব্যাপারে যা বললেন মিয়ামি কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৩:৫১:১৬
মেসিকে দলে নেয়ার ব্যাপারে যা বললেন মিয়ামি কোচ

মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনে। তবে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় ফরাসি চ্যাম্পিয়নরা। তবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় এই মৌসুম শেষে পিএসজি ছেড়ে নতুন ক্লাবে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। আর যেখানে সবার আগে চলে আসে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির নাম।

মিয়ামির কোচ নেভিল ‘দ্য টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, মেসির ব্যাপারটা শুধুই গুঞ্জন নয় আমরাও তাকে দলে চাই। এদিকে শুধু মেসিই নন, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতসকেও দলে চান এই ইংলিশ কোচ। চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বুসকেতসের।

সাক্ষাৎকারে নেভিল আরও বলেন, 'মেসি ও বুসকেতসকে দলে ভেড়ানোর বিষয়ে আমাদের আগ্রহ নিয়ে আলোচনা শোনা যাচ্ছে চারপাশে। আমি অবশ্য সেটা অস্বীকার করব না, সেটাকে মিথ্যাও বলব না। আমরা বিশ্বের সেরা ফুটবলারদেরই দলে নিতে চাই। মেসি ও বুসকেতস—দুজনই সাম্প্রতিককালের অন্যতম সেরা দুই ফুটবলার। তারা দুজনই গ্রেট ফুটবলার, যারা এখনো এই ক্লাবের জন্য লাভজনক।'

গত ২০২১ সালে ইন্টার মিয়ামির দায়িত্ব নেন নেভিল। তার পর থেকেই বড় খেলোয়াড়দের দিকে চোখ রয়েছে তার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এমএলএসের নতুন মৌসুম। রোববার (২৬ ফেব্রুয়ারি) মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইন্টার মিয়ামি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...