| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের ইনিংস ঘোষণা, ব্যাটিং বিপর্যয়ের কবলে নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১২:১২:০৯
টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের ইনিংস ঘোষণা, ব্যাটিং বিপর্যয়ের কবলে নিউজিল্যান্ড

জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ১৩৮ রান নিয়ে।

মরার উপর খরার ঘা, বৃষ্টির কারণে দিনের শেষভাগে খেলা বন্ধ না থাকলে কিউইদের বাকি তিন উইকেটও হয়তো তুলে নিতে পারতেন জেমস অ্যান্ডারসন-জ্যাক লিচরা। ইংল্যান্ডের এই দুই দুর্দান্ত বোলারই তিনটি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। একটি উইকেট গেছে স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে।

কিউইরা মাত্র ২১ রানে তারা টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। ডেভন কনওয়ে ফেরেন শূন্য রানে। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। উইল ইয়ন করেন ২ রান।

চতুর্থ উইকেটে হ্যানরিন নিকোলসকে নিয়ে কিছুটা হাল ধরেন টম ল্যাথাম। দলীয় ৬০ রানে ল্যাথাম (৩৫) বিদায় নিলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। নিকোলস আউট হন ৩০ রান করে। ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রান করে আউট হন।

অবশ্য দিনের শেষ ভাগে দারুন ব্যাটিং করে কিউইদের ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন টম ব্লান্ডেল ও টিম সাউদি। ব্লান্ডেল ২৫ ও সাউদি ২৩ রান করে অপরাজিত আছেন।

দিনের শুরুতে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জো রুট ১০১ ও ব্রুক ১৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ব্রুক মাত্র ২ রান যোগ করে আউট হয়ে যান। অধিনায়ক বেন স্টোকস করেছেন ২৭ রান। যদিও একপ্রান্ত আগলে রেখে রুট ফেরেন ১৫৩ রান করে।

এরপর বেন ফোকস শূন্য রানে আউট হন। অবশ্য ব্রড ১৪, ওলি রবিনসন ১৮ ও লিচ ৬ রান করে অপরাজিত থাকলে ইংল্যান্ড প্রথম ইনিংসে বড় পুঁজি পায়। ফলে ইনিংস ঘোষণা করতে দ্বিধা করেননি ইংলিশ অধিনায়ক।

খেলার স্কোর-

ইংল্যান্ড- ৪৩৫/৮ ডিঃ (৮৭.১ ওভার) (রুট ১৫৩, ব্রুক ১৮৬, স্টোকস ২৭; হ্যানরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)

নিউজিল্যান্ড- ১৩৮/৭ (৪২ ওভার) (ল্যাথাম ৩৫, নিকোলস ৩০, ব্লান্ডেল ২৫*, সাউদি ২৩*; অ্যান্ডারসন ৩/৩৭, লিচ ৩/৪৫)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...