তৌহিদ হৃদয়কে দলে নেয়ার কারণ জানলে অবাক হবেন
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করার পর লাইমলাইটে আসেন হার্টস। তবে এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর ঘরোয়া ক্রিকেটে এবং ‘এ’ দলে দারুণ পারফর্ম করেছিলেন। আর সে কারণেই তাকে ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে।
বাশার বলেন, 'চেন্নাইতে 'এ' দলের হয়ে ভালো ইনিংস খেলেছে। ওয়ানডেতেও ভালো ব্যাটিং করছিল। সেখানে ম্যাচ জেতানো একটা ইনিংস খেলেছিল। শেষ দুই বছর ধরে কিন্তু ভালো করছে। প্রিমিয়ার লিগ ভালো খেলেছে, তার আগে এনসিএলে খুব ভালো পারফর্ম ছিল। প্রথম শ্রেণি বা লিস্ট 'এ' ক্রিকেটেও পারফর্ম করেছে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করেছে, তা কিন্তু না।'
তাই শুধু বিপিএল নয়, অন্য সব পারফরম্যান্স যাচাই করে, হৃদয়ের ব্যাটিং পর্যালোচনা করেই তাকে নেওয়া হয়েছে ওয়ানডে ফরম্যাটের দলে, জানালেন বাশার।
তিনি বলেন, 'অনেকেই মনে করছে বিপিএলের পারফরম্যান্সই খুব বেশি চোখে পড়েছে। অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফরম্যান্স। বিপিএলে এক্সস্ট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে সাধারণত এমন ব্যাটিং করে না। প্রথম শ্রেণি বা লিস্ট 'এ' ক্রিকেটে ভিন্নরকম ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তুা করেছি, শুধু বিপিএল না। বিপিএল তো মাত্র হল। তবে গত দুই বছরের পারফরম্যান্সও মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল।'
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
