| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার বিরুদ্ধে নিষেধাজ্ঞারে আসল রহস্য

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১০:৩৮:৫৪
বার্সেলোনার বিরুদ্ধে নিষেধাজ্ঞারে আসল রহস্য

বিতর্ক পিছু ছাড়ছে না ফুটবল ক্লাব বার্সেলোনার। স্প্যানিশ রেফারি কমিটির পেছনে অর্থায়ন নিয়ে নতুন সংকটে পড়েছে ক্লাবটি। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বার্সেলোনা।

এদিকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্প্যানিশ প্রশাসন। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে। অভিযুক্ত ক্লাব ও রেফারি নাইজেরার মধ্যে বেআইনি কিছু ঘটেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আইনজীবী হাভিয়ের বেনিতো বলেন, 'আসলেই বাজে কিছুর গন্ধ পাচ্ছি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য বার্সেলোনা রেফারি কিনে নিয়েছে সিদ্ধান্ত ওদের পক্ষে নেয়ার জন্য। সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। দেখা যাক না কী হয়!'

বার্সেলোনার বক্তব্য, এই লেনদেনের মাঝে নেতিবাচক কিছু নেই। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটিকে তারা অর্থ প্রদান করেছে, ক্লাবটির যুব ফুটবলারদের সম্পর্কে তথ্য নিতে।

সাংবাদিক হোসে সোলদাদো বলেন, 'প্রতিপক্ষরা অবশ্যই বার্সেলোনার বিরুদ্ধে কথা বলবে। ক্লাব এবং নিগ্রেইরাকে নিষেধাজ্ঞায় ফেলতে চেষ্টা করবে। তবে প্রমাণ ছাড়া কিছুই বলা যাবে না। আমার মনে হয় বার্সেলোনা আইনের মাধ্যমে জিতে আসবে।'

আসলে বার্সেলোনার বিরুদ্ধে একটি কোম্পানিকে প্রায় দেড় মিলিয়ন ডলার অর্থ প্রদানের অভিযোগ আনা হয়। যে কোম্পানির দায়িত্বে আছেন স্পেনের সাবেক রেফারি হোসে মারিয়া এনরিক নিগ্রেইরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...