| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিব-মুস্তাফিজ আইপিএলের স্টার: সৌরভ গাঙ্গুলী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৮:০১:০৭
সাকিব-মুস্তাফিজ আইপিএলের স্টার: সৌরভ গাঙ্গুলী

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাকিব-মুস্তাফিজদের আইপিএলের স্টার হিসেবে উল্লেখ করেন সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘তোমাদের ক্রিকেটে প্রচুর ট্যালেন্ট আছে। সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো। দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের এই উন্নতি দেখে আমার সবসময় ভালো লাগে।’

সাকিব-মুস্তাফিজ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পরের মাস থেকে আইপিএল হচ্ছে। আমাদের দলে আছে মুস্তাফিজুর। সাকিব তো বহুবার খেলেছে। সাকিব আইপিএলের জয়ী দলে খেলেছে। মুস্তাফিজও সানরাইজার্সের চ্যাম্পিয়ন দলে খেলেছে। তারা তো আইপিএলের স্টার।’

আজ সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর বিষয়ে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘উনি ছোট ছোট বিষয় খুব মনে রাখেন। এত বড় জায়গায় থেকেও ছোট্ট ছোট্ট জিনিস উনি মনে রাখেন। সেজন্যই মানুষ এত বড় জায়গায় পৌঁছাতে পারে।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের পাওয়ার হিটিংয়ে একটু নজর দেয়া দরকার। টি-টোয়েন্টিতে এটি খুব দরকার। আর সেই পাওয়ার হিটিং মানে হেভি হিটিং; যেমন- হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব বা ইংল্যান্ডের বাটলার, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, হেড, ক্যামেরুন গ্রিন এদের মতো।’

তিনি আরও বলেন, ‘আশা করি এখানে যারা আছেন, বিশেষ করে কোচ আছেন হাথুরুসিংহে; উনি একটু সময় দিলে ভালো করবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি আজ খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। বাংলাদেশে ট্যালেন্ট রয়েছে প্রচুর। এখন শুধু পাওয়ার হিটিংটা আয়ত্ত করতে পারলে হয়ে যাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...