| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবেগ সামলাতে না পেরে অঝোরে কাঁদলেন ভারত অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৬:৪১:৪১
আবেগ সামলাতে না পেরে অঝোরে কাঁদলেন ভারত অধিনায়ক

অস্ট্রেলিয়ার কাছে হারের পরে দলের অধিনায়ক হরমন সবেমাত্র সঞ্চালকের প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, রান আউটের সময় মাটিতে ব্যাটটি এমনভাবে আটকে গিয়েছিল, ক্রিজে পৌঁছতে পারেনি। ভারতীয় দলনেত্রীর ওই আউটই খেলার টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে।

ভারতীয় দলের অধিনায়ক হরমন যখন ফিরছেন ড্রেসিংরুমে ফিরছিলেন, সেইসময় দেখা হয়ে যায় অঞ্জুম চোপড়ার সঙ্গে। তিনিও ভারতের প্রাক্তন অধিনায়ক, টি ২০ বিশ্বকাপের ধারাভাষ্যকারের কাজ করছেন। তিনি হরমনকে দেখা মাত্রই দীর্ঘ আলিঙ্গন করে সান্ত্বনা জানান। পরে অঞ্জুম মিডিয়াকে জানিয়েছেন, আমি হরমনকে বললাম, তুমি দলের অধিনায়ক হিসেবে যা করেছ, এটাই অনেক। তুমি তো চেষ্টা করেছ। সব সাফল্য নিজের হাতে থাকে না।

অঞ্জুম আরও বলেছেন, ‘‘আমি একটাই কথা বলেছি, হরমন তুমি শরীর খারাপ নিয়েও এমন ইনিংস খেলতে পেরেছ, এটাই অনেক। আমি ওর দুঃখের ভাগ নিতে চেয়েছি, তাই আমিও কিছু ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম।’’

হরমনপ্রীত প্রচণ্ড জ্বর নিয়ে ম্যাচটি খেলতে নামেন। সবাই যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন, সেইসময় বুক আগলে উইকেট টিকে ছিলেন। পরে ওই রানআউটই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।

খেলা শেষে হরমন তাই সানগ্লাস পরে ফেলেন। সেই নিয়েও কথা হয়েছে। সেইসময় ভারত অধিনায়ক বলেন, ‘‘আমি কখনই চাইনি দেশের মানুষ আমাকে কাঁদতে দেখুক। চোখের জল ফেলে কারও থেকে সহানুভূতি আদায় করার মেয়ে আমি নই। সেই জন্যই খেলা শেষে সানগ্লাস পরে ফেলেছিলাম।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...