| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনা-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা মারামারিতে জড়ালো, দেখুন ভিডিও

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৬:২৭:৫১
বার্সেলোনা-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা মারামারিতে জড়ালো, দেখুন ভিডিও

খেলা শুরুর এক ঘন্টা পরে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বার্সার ফ্র্যাঙ্কি ডি জং-কে ফাউল করেন আরন ওয়ান বিষকা। ডাচ এই মিডফিল্ডার যখন মাটিতে সেই সময় ইউনাইটেডের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেজ বল নিয়ে সরাসরি আছড়ে ফেলেন ডি জংয়ের দিকে লক্ষ্য করে। তারপরেই বার্সার ফুটবলাররা ক্ষেপে যান।

কিছুক্ষণ পর দুই দলের বেশ কয়েকজন ফুটবলার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ইপিএলে ক্রিস্টাল প্যালেস ম্যাচে একইভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান কাসেমিরো। এদিনই তিনি সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। তাঁকে বের করে দেওয়া হয়। যদিও কোনও লাল কার্ড দেখানো হয়নি।

গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে বার্সার ডি জঙ্গকে টার্গেট করেছিল ইউনাইটেড। আয়াক্সে থাকাকালীন ইউনাইটেডের বর্তমান কোচের প্রিয়পাত্র ছিলেন ডি জং। যেখানে তাঁরা এরডিভিসে এবং লিগ কাপ জিতেছিলেন একত্রে ২০১৮/১৯ সিজনে।

২০১৯ ট্রান্সফার উইন্ডোতে বার্সা সই করায় ডি জংকে। আর টেন হ্যাগ ইউনাইটেডে কোচ হয়ে আসার পর থেকেই নিজের পুরোনো ছাত্রকে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই ক্লাব একসময় ডি জংয়ের ট্রান্সফারে সম্মত হয়ে গিয়েছিল। তবে ডি জং সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি বার্সাতেই জাভির কোচিংয়ে খেলা চালিয়ে যেতে চান।

হাতাহাতির ভিডিওটি দেখুন-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...