ডেভিড ওয়ার্নার ২০২৪ সাল পর্যন্ত খেলতে চান
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কনুইয়ে চোটের কারণে বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে ছিটকে গেলেন ওয়ার্নার। তবে ওয়ানডে সিরিজ খেলতে ভারতে ফিরে আসবেন এই ওপেনাররা। তবে অস্ট্রেলিয়ার অনেক মিডিয়া ইতিমধ্যে গুজব ছড়িয়েছে যে শুধু এই টেস্ট সিরিজই নয়, অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকেও বাদ পড়তে পারেন ওয়ার্নার।
তবে, গুজব নির্বিশেষে ২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান ওয়ার্নার। দেশে ফেরার পর সিডনির গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। ওয়ার্নার বলেন, ‘সব সময়ই বলে এসেছি, ২০২৪ সাল পর্যন্ত খেলতে চাই। নির্বাচকরা যদি মনে করেন, আমি এ জায়গার যোগ্য নই, তাহলে সেটিই হবে। সে ক্ষেত্রে সাদা বলে খেলা চালিয়ে যাব।’
গত তিন বছরে মাত্র এক শতকের দেখা পাওয়া ওয়ার্নার বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে তিন ইনিংস খেলে করেছেন মাত্র ২৬ রান। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ওয়ার্নারের ব্যাটিং গড় মাত্র ২৬.৩৯, যা একজন ওপেনার হিসেবে খুবই হতাশাজনক।
বয়স বাড়ার পাশাপাশি ব্যাটটাও যে কথা বলছে না সেটা জানেন ওয়ার্নার। তবুও নিজের জায়গাটা ধরে রাখতে চান তিনি। ওয়ার্নার বলেন, ‘আপনার বয়স যদি ৩৬ পেরিয়ে ৩৭ হতে চলে, তাহলে সহজেই সমালোচনার শিকার হবেন। এর আগে সাবেক ক্রিকেটারদের ক্ষেত্রেও এটি দেখেছি আমি। সামনে এক বছর আছে, আমাদের দলের অনেক খেলা। যদি রান করে যেতে পারি, দলের জন্য নিজের সেরাটা দিতে পারি, জায়গা ধরে রাখতে পারি, তাহলে দলের জন্য দারুণ হবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
