| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধর্ষণে অভিযুক্ত লঙ্কান ক্রিকেটাকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১২:৩৫:৪৯
ধর্ষণে অভিযুক্ত লঙ্কান ক্রিকেটাকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে সিডনির রোজ বে-তে এক বাড়িতে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি। যদিও লঙ্কান এই ক্রিকেটার এখনও অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন।

এদিকে, সিডনির ম্যাজিস্ট্রেট গুনাতিলকার শর্ত কিছুটা শিথিল করেছেন। তবে এর সাথে অনেক শর্ত সংযুক্ত করা হয়েছে। যেমন, এই লঙ্কান ব্যাটসম্যান সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন না। তবে কিছু ক্ষেত্রে তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। এ সময় রাতে বাসা থেকে বের হতে না পারলেও এখন রাতে তাকে ঘর থেকে বের হতে দেয়া হয়।

এদিকে প্রতিপক্ষ আইনজীবী জর্জ রিক্সন এই আবেদনের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছেন, অপরাধের ঝুঁকি কমিয়ে আনতে এই নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত। রাতে অপরাধ করার সুযোগ আরও বেশি বলেও মনে করেন তিনি।

গুনাথিলাকাকে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ঘটনাটি গত ২ নভেম্বরের। ওই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে লঙ্কান দলের সঙ্গেই ছিলেন তিনি। এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কায় রওনা হওয়ার দিন তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ গঠন করা হয়। শ্রীলংকার হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...