রাহুল একাদশের জায়গা পাওয়ারই যোগ্য না: রশিদ লতিফ
গত বছর থেকে টেস্ট ক্রিকেটে একটানা ব্যর্থ রাহুল। গত বছর ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে খেলেছেন ৮টি ইনিংস। যেখানে তার ব্যাট থেকে এসেছে ১৭.১৩ গড়ে ১৩৮ রান। আর এ বছর তিন ইনিংসে ব্যাট করে ৩৮ রান করেন।
চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম দুটি টেস্ট জিতেছে ভারত। কিন্তু এখানেও রাহুল ব্যর্থ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০ রান করেন তিনি। পরের টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৭ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে তারা আউট হয়েছে একক অঙ্কে।
এদিকে রঙিন পোশাকে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন গিল। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। প্রথম ম্যাচে ১৪৯ বল খেলে ১৯ বাউন্ডারি আর ৯ ছক্কায় ২০৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটার। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি নিজের দখলে নেন গিল।
দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৪০ রান এসেছিল গিলের ব্যাট থেকে। আর সিরিজের শেষ ওয়ানডেতে আবারও সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। সবমিলিয়ে তিন ম্যাচের এই সিরিজে প্রায় ১৭৬ গড়ে ৩৫৬ রান করেন তিনি।
রশিদ লতিফ বলেন, 'যখন গিলের মতো ক্রিকেটার থাকবে তখন রাহুল একাদশে জায়গা পাওয়ারই যোগ্য না। এখানে কোনো অজুহাত নেই। কিন্তু ম্যানেজমেন্ট তাকে (রাহুল) খেলাতে চায়।'
অনেকে রাহুলের সমালোচনা করলেও খারাপ সময়ে তিনি পাশে পাছেন কোচ এবং অধিনায়ককে। কয়েক দিন আগেই তার ওপর আস্থা রেখে বক্তব্য দিয়েছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। ভারতের প্রধান কোচের মতে, রাহুল একজন প্রতিভাবান ক্রিকেটার।
তিনি বলেন, 'সম্প্রতি রাহুলের ব্যাটিং নিয়ে প্রচুর কথা হচ্ছে। টিম ম্যানেজমেন্ট হিসেবে আমরা একজন ক্রিকেটারের প্রতিভা বিবেচনায় রাখি, এটা শুধু রাহুলের ক্ষেত্রে নয়। সবারই অতীত দেখি, যদি সে প্রতিভাবান হয় তাহলি একটু বাড়তি সুযোগ পায়।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
