ফর্মে না থাকায় ছিঁটকে যেতে পারেন রাহুল
রাহুলের দক্ষতা ও মানসিকতার ওপর টিম ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা রয়েছে। শুধু ছন্দের ভিত্তিতেই তাকে উড়িয়ে দেওয়া যায়। ছন্দ ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে এর বেশি কিছু করা যাবে না বলে মনে করছেন কর্মকর্তারা। তাই মধ্যপ্রদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া ইরানি কাপে তার খেলার ব্যবস্থা করা হচ্ছে।
আইসিসির এক কর্তা বলেছেন, “ধারাবাহিক সমালোচনায় রাহুলের আত্মবিশ্বাস নিশ্চয়ই নড়ে গিয়েছে। তাই ঘরোয়া ক্রিকেটে ওকে খেলার অনুমতি দিলে খারাপ হবে না। ইরানি কাপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে আবেশ খানদের মতো বোলারকে সামলে রান পেলে ও আত্মবিশ্বাস ফিরে পাবে। যদি সেখানে রান পায়, তা হলে আমদাবাদে চতুর্থ টেস্টে ওকে খেলানো যেতে পারে। যদি রাহুল দ্রাবিড়ের মাথা থেকে এ রকম কোনও ভাবনা বেরোয়, তা হলে খুবই ভাল হয়।”
