ওয়াসিম আক্রাম মেজাজ হারালেন, সাজঘরে লাথি মারলেন চেয়ারে
পাকিস্তান সুপার লিগ মানেই খবরের খনি। ক্রিকেটের চেয়েও অনেক বেশি অক্রিকেটীয় কারণে খবরে আসে ওয়াঘার ওপারের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ। কখনও ক্রিকেটারের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে তো কখনও দলের সাপোর্ট স্টাফের ব্যবহার নিয়ে।
এবার খবরের শিরোনামে এলেন সেই দেশের কিংবদন্তি জোরে বোলার ওয়াসিম আক্রাম।
দল হেরে যাওয়ায় মেজাজ হারালেন, মাথা ঠিক রাখতে পারেননি তিনি। রাগের বশে কার্যত ড্রেসিংরুমে করলেন 'গুন্ডামি'! আক্রামের কার্যকলাপের ভাইরাল হয়েছে, তা দেখার পর একটাই প্রশ্ন মাথায় এসেছে ক্রিকেট ফ্যানদের, এ কোন আক্রাম!
