| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টেস্ট সিরিজ়ের মাঝেই ভারতীয় দলে দুঃসংবাদ, প্রিয়জনকে হারালেন যাদব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১৬:৩৩:১১
টেস্ট সিরিজ়ের মাঝেই ভারতীয় দলে দুঃসংবাদ, প্রিয়জনকে হারালেন যাদব

উমেশ যাদবের বাবা তিলক যাদব প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কয়েক মাস ধরে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে, আর তাঁর পক্ষে সুস্থ হওয়া সম্ভব নয়।

হাসপাতালে থেকে কোনও শারীরিক উন্নতি হচ্ছিল না হওয়ার কারণে বাড়িতেই রাখা হয়েছিল তাঁকে। সেখানেই মারা যান তিলক।

তিলকের বাড়ি উত্তরপ্রদেশের পোকারভিন্ডা গ্রামে। এক সময় এলাকার নাম করা কুস্তিগির ছিলেন তিনি।

পরবর্তীতে কাজের সূত্রে পরিবার নিয়ে মহারাষ্ট্রের নাগপুরে খপরখেডাতে থাকতেন তিলক। তাঁর তিন ছেলে এবং এক মেয়ে। ভারতীয় দলের পেসার উমেশ তাঁর মেজো ছেলে। উমেশের দাদা কমলেশ এবং ভাই রমেশ রয়েছে।

তিলকের শেষকৃত্য করা হয়েছে নাগপুরের কোলার নদীর ঘাটে। ৩৫ বছরের উমেশ ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। যদিও এখন প্রথম একাদশে জায়গা পান না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে প্রথম দু’টি ম্যাচে খেলানো হয়নি তাঁকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...