২৩ টেস্টে সেঞ্চুরি শূন্য বিরাট কোহলি
সুদীর্ঘ সময় ধরে বিরাট কোহলি কোনো সেঞ্চুরি করতে পারছেন না। গত ২০১৯ সালের পর ২০২২ পর্যন্ত ১০২০ দিন পর তিন অঙ্কের রানের দেখা পাননি বিরাট কোহলি।
সবশেষে এশিয়া কাপে নিয়ম রক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল কোহলির ব্যাট। সেদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরির স্বাদ পান কোহলি। তারিখটি ছিল ৯ সেপ্টেম্বর ২০২২। এটিই ছিল আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দেশের জার্সিতে করেছিলেন প্রথম শতরান।
কিন্তু বিরাট যে লাল বলের ক্রিকেটেও রাজা। কিন্তু পরিসংখ্যান বলছে যে, ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহলি। এরপর টেস্টে শতরান পাননি তিনি। এই তথ্য তুলে ধরেই বিরাটকে বিঁধেছে আইসল্যান্ড ক্রিকেট। যা একেবারেই ভালো চোখে দেখছে না বিরাট অনুরাগীরা। বিরোধী শিবিরের ট্য়ুইটে আগুন জ্বলছে নেটপাড়ায়...
