| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত বনাম অস্ট্রেলিয়া আজকের সেমিফাইনালের চাবি যাদের হাতে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১৩:৪৮:০০
ভারত বনাম অস্ট্রেলিয়া আজকের সেমিফাইনালের চাবি যাদের হাতে

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সেরা খেলোয়ার তালিকায় রয়েছেন- অ্যালিসা হিলি, বেথ মুনি, হরমনপ্রীত কৌর, রেণুকা সিং ঠাকুর, শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা।

নারী ক্রিকেটে ভারতীয় দলের কাছে বরাবরই কঠিন সমস্য়া হয়ে দাঁড়ান অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। ২০২০ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে রান না পেলেও ফাইনালে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অ্যালিসা। সেমিফাইনালে ভারতের অন্য়তম কাঁটা অ্যালিসা।

অস্ট্রেলিয়া দলের ওপেনার। অন্য়তম ধারাবাহিক ক্রিকেটার বেথ মুনি। এ বারের বিশ্বকাপেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাঁকে দ্রুত ফেরাতে না পারলে তিন বছর আগের ফাইনালের মতোই সমস্য়া বাড়বে ভারতের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তুরুপের তাস হতে পারেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় কিছু ইনিংস রয়েছে। হরমন ছন্দে না থাকলেও এই ম্যাচে তিনিই অন্য়তম ভরসা।

খুব বেশিদিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছেন। এরই মধ্যে ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রেণুকা সিং ঠাকুর। বিশ্বকাপেও তাঁর সুইং, গতি সামলাতে হিমসিম প্রতিপক্ষ। অজিদের বিরুদ্ধে ভারতীয় বোলিংয়ের অন্য়তম ভরসা রেণুকা।

শেফালি ভার্মা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং চ্যাম্পিয়নও করেছেন। এ বার লক্ষ্য সিনিয়র দলকে বিশ্বকাপ দেওয়া। গত বিশ্বকাপে তিনি ছিলেন উঠতি ক্রিকেটার। এ বার অনেক দায়িত্ব। সমস্যা হল ধারাবাহিকতার কিছুটা অভাব রয়েছে। তবে অজি শিবিরের প্রধান আতঙ্ক শেফালিই। এই বিধ্বংসী ওপেনার ভালো শুরু দিতে পারলে রোখা কঠিন। তাতে ভারতেরই লাভ।

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন স্মৃতি মান্ধানা। টানা দুই ম্যাচে অর্ধশতরান করেছেন স্মৃতি। গত ম্যাচে অল্পের জন্য শতরান মিস হয়েছেও বলা যায়। আয়ার্ল্য়ান্ড এবং তার আগে ইংল্যান্ড ম্যাচে বড় রান পাওয়ায় আত্মবিশ্বাসী হয়েই নামবেন সহ অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...